সোমবার, 5 অক্টোবর 2026
সকল বিভাগ

ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের তুমুল সংঘর্ষ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়ার প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনার মধ্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের মধ্যে বাক্‌বিতণ্ডা থেকে সংঘর্ষ বাধে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়।

সোমবার স্থানীয় সময় ম্যানহাটনের টাইমস স্কয়ার এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা শুরু হয়। পরে সেই উত্তেজনা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকা বহনকারী সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের তর্ক চলছে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে শারীরিক সংঘর্ষ শুরু হয়। ঘটনাস্থলে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কানসাস সিটিতে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনা ও আলজেরিয়ার। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা সমর্থকরা দলকে উৎসাহ দিতে জড়ো হয়েছিলেন। একই স্থানে উপস্থিত ছিলেন আলজেরিয়ার সমর্থকরাও।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির মধ্য দিয়েই ঘটনার সূত্রপাত। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করে। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না কিংবা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিশ্বকাপের শুরুতেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আলোচনার জন্ম দিলেও, আয়োজক শহরগুলোর বিভিন্ন স্থানে ভিন্ন দেশের সমর্থকদের একসঙ্গে উৎসবমুখর পরিবেশে বিশ্বকাপ উপভোগের দৃশ্যও দেখা যাচ্ছে।

এদিকে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি সমর্থকদের শান্ত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন।