রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে অনুশীলনে পর্তুগাল

মায়ামির তীব্র রোদ আর অনুশীলনের ব্যস্ত পরিবেশের মাঝেও পর্তুগাল জাতীয় দলে নেমে এসেছে এক গভীর আবেগঘন মুহূর্ত। উত্তর আমেরিকায় বিশ্বকাপ অভিযান শুরুর ঠিক আগমুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনালদোসহ পুরো দলের হাতে দেখা গেছে বিশেষ একটি রিস্টব্যান্ড—যা উৎসর্গ করা হয়েছে প্রয়াত ফরোয়ার্ড দিয়েগো জোতার স্মৃতিতে।

গত বছর এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুল ও পর্তুগালের সাবেক এই উইঙ্গার। জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করা জোতা শুধু মাঠেই নয়, ড্রেসিংরুমেও ছিলেন গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং দলের প্রাণচাঞ্চল্যের অন্যতম উৎস।

আগামী ১৭ জুন গ্রুপ ‘কে’-এর উদ্বোধনী ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে মাঠে নামার আগে জোতার শূন্যতা অনুভব করছে পুরো দল। সতীর্থদের স্মৃতিতে তাকে ঘিরে তৈরি হয়েছে এক আবেগময় পরিবেশ, যা মাঠের ভেতরে-বাইরেও ছড়িয়ে পড়েছে।

দলের সঙ্গে বিদায়ী এক বিশেষ সাক্ষাতে এই স্মারক রিস্টব্যান্ড খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়। পিএসজি মিডফিল্ডার ভিতিনিয়া জানান, এই রিস্টব্যান্ড এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা ফিফার সব নিয়ম ও মানদণ্ড মেনে তৈরি। ফলে খেলোয়াড়রা চাইলে ম্যাচ চলাকালেও এটি পরিধান করতে পারবেন।

রিস্টব্যান্ডে বর্তমান স্কোয়াডের সব খেলোয়াড়ের নামের পাশাপাশি যত্নসহকারে খোদাই করা রয়েছে দিয়েগো জোতার নাম। কোচিং স্টাফ ও দলের সিদ্ধান্ত অনুযায়ী, এটি ব্যবহার করার বিষয়ে খেলোয়াড়দের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পর্তুগাল দল জানায়, বিশ্বকাপজুড়ে তারা এই স্মারক রিস্টব্যান্ড পরিধান করে জোতার স্মৃতি বহন করবে।