রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

বরিশালে সিঁধ কে‌টে ‌একরা‌তে ৪ ঘরে চুরি

বরিশালের বাবুগঞ্জে একই রাতে চার বাড়িতে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ রাকুডিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

বরিশালে সিঁধ কে‌টে ‌একরা‌তে ৪ ঘরে চুরি
ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে একই রাতে চার বাড়িতে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ রাকুডিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দক্ষিণ রাকুডিয়া গ্রামের মনির তামিদার, কবির তামিদার, কালাম হাওলাদার এবং রুবেল মল্লিকের বসতঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতকারীরা। এরপর ঘরগুলোতে থাকা অলঙ্কার, নগদ অর্থসহ বেশ কিছু মূল্যবান সরঞ্জাম নিয়ে চম্পট দেয় তারা। চুরির সময়ে গৃহবাসীরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ অনুধাবন করতে পারেননি।

পরদিন সকালে ঘুম থেকে জেগে ঘরের সিঁদ কাটা দেখে চুরির পুরো বিষয়টি তাদের গোচরীভূত হয়। পরপর কয়েকটি ঘরে এমন চুরির ঘটনায় পুরো গ্রামজুড়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাতের বেলা নৈশপাহারা জোরদার, নিয়মিত পুলিশি টহল নিশ্চিতকরণ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও গ্রামবাসী। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় বাসিন্দারা অকুস্থল পরিদর্শন করেছেন।

বাবুগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। এই সসংঘবদ্ধ চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের তৎপরতা অব্যাহত রয়েছে।