রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

বিশ্বকাপে হতাশাজনক শুরুর পর যা বললেন রোনালদো

প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপ মিশন শুরু করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করায় দলটির পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা, বিশেষ করে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো-কে ঘিরে প্রশ্ন তুলছেন সমর্থক ও বিশ্লেষকরা।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। এক বার্তায় রোনালদো বলেন, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, এটা ঠিক তেমন না। কিন্তু সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি।’

৪১ বছর বয়সি এই ফরোয়ার্ড মনে করেন, এখনো সামনে অনেক সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। প্রথম ম্যাচে গোল করতে না পারলেও তিনি বিশ্বাস করেন, পরবর্তী ম্যাচগুলোতে দল আরও শক্তিশালীভাবে ফিরবে।

তিনি সতীর্থদের অতীতের হতাশা ভুলে নতুন উদ্যমে খেলতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সমর্থকদের দলের পাশে থাকার অনুরোধও করেন এই অভিজ্ঞ ফুটবলার।

এবারের আসর রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সাফল্য থাকলেও এখনো বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি তার। তাই সম্ভাব্য শেষ বিশ্বকাপে শিরোপার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন পর্তুগালের এই মহাতারকা।