রবিবার, 4 অক্টোবর 2026
সকল বিভাগ

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বগুড়ার ঢাকা-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের তীব্র ধাক্কায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুজন।

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
ছবি : সংগৃহীত
বগুড়ার ঢাকা-বগুড়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের তীব্র ধাক্কায় অন্তত দুইজন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুজন।

রবিবার সকাল ৮টার দিকে বগুড়া শহরতলীর ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের কাছে ফ্লাইওভারসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া শহরের ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বিকল ট্রাক ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে একই মুখী দ্রুতগতির আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির কেবিন দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা চালক ও সহকারীসহ চারজন আটকা পড়েন।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক কাটার দিয়ে কেবিন কেটে আটকে পড়া চারজনকে উদ্ধার করেন। তবে কেবিনের ভেতর দুর্ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত বাকি দুইজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।